বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

atook 7রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৭ সদস্যকে শনিবার সকালে আটক করেছে র‌্যাব। এ সময় নারীসহ অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের নাম পরিচয় জানায়নি র‌্যাব।

আটকরা হলো- জসিম (৩৫), শহিদুল ইসলাম বুলবুল (৪৫), সোহাগ হাওলাদার (২৩), সোহাগ মিয়া (২৯), মনির মাতুব্বর (২৫), সানাউল বেপারী (৪২) এবং নিপা বেগম (২৮)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি মুহিত কবির। জানান, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপহরণকারী ৭ সদস্যের মধ্যে একজন নারীও রয়েছেন।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি মুহিত কবির আরও জানান, চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে। এ চক্রের কয়েক সদস্য মুক্তিপণ নিতে রাতে এয়ারপোর্ট এলাকার ফুট ওভার ব্রিজের কাছে আসে। গোপনে খবর পেয়ে র‌্যব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ওই চক্রের কয়েক সদস্যকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে ২ অপহৃতসহ চক্রের অন্যান্য সদস্যদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে একটি হাইচ মাইক্রোবাস, ৫০ হাজার টাকা, ১টি লোকালগান, ৬টি মোবাইল সেট, চুরি করা ১টি স্বর্ণের আংটি, ১টি হাতকড়া জব্দ করা হয়েছে। এছাড়াও অপহরণের কাজে ব্যবহৃত পাগলা মলমও জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।

আরও পড়ুন