বৃস্টি আইন পাকিস্তানের বিরুদ্ধে জিততে দিলো না প্রতিবন্ধি টাইগারদের। বিকেএসপির চার নম্বর মাঠে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ১১২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান করেন আমিন উদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ধ্রুপম পত্রনবীশ তীর্থের ব্যাট থেকে। এছাড়া সুজাউল ইসলাম ১৬ ও অধিনায়ক আলম খান ১১ রান করেন।
১১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ফায়েজ আহমেদ। তার তিন উইকেটই আসে অষ্টাদশ ওভারে। জবাবে ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান করে পাকিস্তান। এরপর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। ৩৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হাসনাইন আলম। ৭ রান করে তীর্থের শিকারে পরিণত হন প্রথম ম্যাচে অর্ধশতক করা মোহাম্মদ মাতলুব।
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি। দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকক



