আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ যাত্রী। নিহতদের সবাই আদিবাসী বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার বাল্খ প্রদেশের একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস থামিয়ে এই ১৩ যাত্রীকে হত্যা করা হয়। এ সময় বাস দুটির একটিতে থাকা এক নারী যাত্রীকে ছেড়ে দেয় বন্দুকধারীরা।
নিহতদের সবাই দেশটির সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের অধিবাসী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও তালেবান জঙ্গিরা হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


