খুলনা শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম খুলনা সফর। এর আগে ২০১৩ সালের ২৪ জানুয়ারি খুলনায় এসেছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দুপুর ২টার দিকে বানৌজা তিতুমীর থেকে খুলনা শিপইয়ার্ডে বিমানবাহিনীর যুদ্ধ জাহাজ নির্মাণ কাজ উদ্বোধনের অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে মংলার নেভাল বার্থে নবনির্মিত এলসিটি- ১০৩ ও এলসিটি-১০৫ নৌবাহিনীতে সংযুক্তিকরণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে বানৌজা কে জে আলী, বানৌজা সন্দ্বীপ ও বানৌজা হাতিয়ার কমিশনিং করা হয়। পরে সেখান থেকে বানৌজা তিতুমীরে যান শেখ হাসিনা।


