প্রথমবারের মতো পরীক্ষা ছাড়াই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঘোষণা অনুযায়ী ১ অক্টোবর থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালু নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ২০১৮ সালের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়ার সূচি ঘোষণা করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি নির্দেশিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।


