বুধবার ৪ নভেম্বর ২০২৬

বরিশালে তিন খাবার হোটেলকে জরিমানা

mobile courtপঁচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে বরিশালের তিনটি খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ও মাসুদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

এগুলো হলো- মা রেস্টুরেন্ট, মায়ের দোয়া হোটেল ও নিউ আরাফাত হোটেল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন