বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি: শিশুসহ ৩ জন নিহত

sirajganj mapসিরাজগঞ্জ সদরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুম নামের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

দুর্ঘটনাটি ঘটে যমুনা সেতুর পশ্চিম পাড়ে কাশেম মোড়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

খবরটি নিশ্চিত করে যমুনা সেতুর পশ্চিম পাড় থানার ওসি হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে মাসুম নামের এক শিশুর পরিচয় পাওয়া গেছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন