শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার বিকেলে সংগঠনটির শাবিপ্রবি শাখার প্রচার সম্পাদক মিহির নাথের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে প্রায় তিন মাস ধরে চলমান শিক্ষকদের আন্দোলনের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত ও দীর্ঘায়িত হচ্ছে। এছাড়া ভিসি এবং আন্দোলনরত শিক্ষকরা তাদের পক্ষে সাধারণ ছাত্রদের ব্যবহারের চেষ্টা করছেন, যা বিশ্ববিদ্যালয়কে আরও সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে এবং সংকটের হাত থেকে শাবিপ্রবিকে রক্ষা করার আহ্বান জানান নেতারা।


