জামায়াতে ইসলামীর সাবেক দুই সংসদ সদস্য মজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে বোমাসহ ঢাকার পল্লবীর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল খুলনার সাবেক এমপি গোলাম পরওয়ার ও ভারপ্রাপ্ত নায়েবে আমির মজিবুর রহমান। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান। জানান, সোমবার দুপুরে পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে জামায়াত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেখানে তারা গোপানে বৈঠক করছিলেন। ওই বাসা থেকে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।


