বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতকে হারিয়ে পাকিস্তান ফাইনালে

pakistanআইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে পাকিস্তান। ফাইয়াজ আহমেদের হ্যাটট্রিকে ভারতকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান।

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় ভারত।

পাকিস্তানের সর্বোচ্চ ৩৯ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হাসনাইন আলম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে রেহান গনির ব্যাট থেকে। এছাড়া দানিশ ২৬, নেহার আলম ২০ ও মাতলুব কুরেশি ১৩ রান করেন।

ভারতের অধিনায়ক দিনেশ কুমার ১৭ রানে দুই উইকেট নেন। সর্বোচ্চ ২৬ রান করেন ইয়াশ নেগি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে আনসুলের ব্যাট থেকে। এছাড়া ক্রুনাল ২০ ও দিনেশ ১৮ রান করেন।

১৯তম ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করা ফাইয়াজ পাকিস্তানের সেরা বোলার। সব মিলিয়ে ১৪ রানে চার উইকেট নেন তিনি। এছাড়া রাও জাভেদ ও নিহার দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন