বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর

rajon_293503-500সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন শিশু সামিউল আলম রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাজন হত্যা মামলার শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাহেদুল করিম মামলাটি মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন।

বিষয়টি জানিয়েছেন সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার আবদুল আহাদ। জানান, রাজন হত্যা মামলার পরবর্তী শুনানির পরবর্তী দিন আগামী ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট চার্জশিট আমলে নেন। পরদিন ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ।

গত ৩১ আগস্ট রাজন হত্যাকাণ্ডের মূল আসামি পলাতক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করে এর ভিডিও ফেইসবুকে দেওয়া হয়। যা দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

আরও পড়ুন