অবশেষে ১১ সেপ্টেম্বর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘রানা প্লাজা’। হাইকোর্টের নিষেধাজ্ঞার পর আপিলে প্রত্যাহার হলে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দেন ছবিটির পরিচালক নজরুল ইসলাম খান।
পরিচালক বলেন, প্রযোজক ও টিমের সব সদস্যের সিদ্ধান্তে শুক্রবার ছবিটি মুক্তির দিন ঠিক করা হয়েছে। ‘রানা প্লাজা’ ছবিটি ১০০ টির বেশি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা আশাবাদী দর্শক ছবিটি দেখে আমাদের কষ্টের ফসল সার্থক করবে।
রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চার সদস্যের আপিল বেঞ্চ ‘রানা প্লাজা’ উপর থেকে সকল ধরণের প্রদর্শন প্রত্যাহার করে নেন।
এরআগে গত ২৪ আগস্ট আলোচিত রানা প্লাজা ধসের ঘটনায় নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ সিনেমার উপর সকল প্রকার প্রদর্শন ও প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো হাইকোর্ট। নিষেধাজ্ঞার পর গত ৪ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও মুক্তি হয়নি পরীমনি ও সাইমন অভিনীত এই চলচ্চিত্রটি।


