চিনের শেয়ারবাজার স্থিতিশীল এবং ঝুঁকিমুক্ত অবস্থা ফিরতে শুরু করেছে। চিনা সিকিউরিটিস রেগুলেটরি কমিশনের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণা বলছে, শেয়ারবাজার লেনদেন এখন বেশ স্বাভাবিক। বাজারে তারল্য সংকট নেই বললেই চলে। তবে আর্থিক খাতকে সব ধরনের ঝুঁকিমুক্ত রাখতে সময় এবং যথাযথ উদ্যোগের প্রয়োজন বলেও জানায় সিএসআরসি।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


