বুধবার ৪ নভেম্বর ২০২৬

বেতন দ্বিগুণ হয়েছে, ঘুষ যেন চারগুণ না হয়

216c185db10121412a6a86a8215b4318সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নতুন পে-স্কেল নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আপনাদের বেতন দ্বিগুণ হয়েছে। আপনাদের সেবা যেন চার গুণ হয়, আমরা তাই আশা করি। ঘুষ-দুর্নীতি বন্ধ করুন। এটির পরিমাণ যেন চারগুণ না হয়।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমীর আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত একথা বলেন।

সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার মূল বেতন ধরে সোমবার নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেডভেদে বেতন বেড়েছে ৯১ থেকে ১০১ শতাংশ পর্যন্ত।

সর্বনিম্ন গ্রেডে বেতনের পরিমাণ আরও বাড়ানোর পক্ষে মত দিয়ে ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা বলেন, ‘‘শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে খেয়াল করলে চলবে না, নিচের লোকজনের দিকেও নজর দিতে হবে। আমরা আশা করেছিলাম, নিচেরটা ৮ হাজার না হয়ে ২০ হাজার হবে।’’

নতুন বেতন-কাঠামোর সঙ্গে সমন্বয় করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও বেতন বাড়ানোর আহ্বান জানান সুরঞ্জিত। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারলে সরকার এই বেতন কাঠামোর সুফল পাবে।

আরও পড়ুন