বুধবার ৪ নভেম্বর ২০২৬

সংসদ সদস্য বদির বিরুদ্ধে চার্জ গঠন

bodi-dudok-32045অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আগামী ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে চার্জ গঠন করেন। প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের ২১ আগস্ট আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক আবদুস সোবহান। পরবর্তীতে গত ৭ মে মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ।

আরও পড়ুন