সিরাজগঞ্জ সদর উপজেলায় গাড়িচাপা দিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আমজাদ হোসেন (৪০) পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল জানান, পৌরসভার চক কোবদাসপাড়ায় লালনের ছেলে বকুল হোসেন (৩০) সরু রাস্তা দিয়ে বালু ভর্তি ট্রাক নিয়ে যাচ্ছিলেন। এসময় সরু রাস্তা দিয়ে বালুভর্তি ট্রাক চলাচলে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে তিনি আমজাদকে চাপা দেন। এতে গুরুতর আহত আমজাদকে রাত পৌনে ৯টায় সিরাজগঞ্জ জেনারের হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


