বুধবার ৪ নভেম্বর ২০২৬

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ

JU-and-CU-Protesttবিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। স্বতন্ত্র বেতন কাঠামোসহ চার দফা দাবিতে বেশ কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বশেষ মঙ্গলবার অর্থমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় তিব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা।

এরই ধারাবাহিকতায় চট্রগ্রাম, জাহাঙ্গিরনগর, রাজশাহী , জগন্নাথ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এছাড়া জাহাঙ্গিরনগর, জগন্নাথের শিক্ষকরা কর্মবিরোতি পালন করছেন। শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে কটূক্তি আখ্যায়িত করে মন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন