বুধবার ৪ নভেম্বর ২০২৬

এক হতে আলোচনায় রবি-এয়ারটেল

1441807871ব্যবসা একীভূত করা যায় কি-না তা নিয়ে আলোচনা শুরু করেছে দেশের দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের (এয়ারটেল) মালিক পক্ষ। বুধবার প্রতিষ্ঠান পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- উভয়পক্ষ দীর্ঘ ও সুচিন্তিত আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিষয়টি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুই ব্যবসা প্রতিষ্ঠান একীভূত করার (রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড) যে পর্যালোচনা প্রক্রিয়া তা সুনিশ্চিত চুক্তিতে পরিণত হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

আরও পড়ুন