২৪৯ গোলের রেকর্ডেও খুব কাছাকাছি পৌঁছে গেছেন রুনি। এই অসাধারণ রেকর্ড গড়ার সাথে সাথে রুনিকে অভিনন্দন জানিয়ে ৭৭ বছর বয়সী চার্লচন এক বিবৃতিতে বলছেন, ‘ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হবার জন্য আমি রুনিকে অভিনন্দন জানাচ্ছি। আমি অবশ্য এটা বলবো না যে এতদিন পর্যন্ত আমি যে রেকর্ড ধরে রেখেছিলাম সেটা এখন আর না থাকায় আমি হতাশ হইনি। কিন্তু তারপরেও রুনির জন্য আমি দারুন খুশি। সে যেহেতু আমার প্রিয় ক্লাব ও দেশকে নেতৃত্ব দেয়, তার হাতেই নতুন এই রেকর্ড হওয়ায় আমি সত্যিই আনন্দিত।’
ইংল্যান্ডের কোচ রয় হজসন বলেছেন, আমি রুনির জন্য দারুন খুশি। তার পূর্ণতা আমাকে সবসময়ই মুগ্ধ করে। বিশেষ করে অধিনায়কের ভূমিকায় সে যেভাবে দায়িত্ব পালন করে তা সত্যিই প্রশংসনীয়। ১৯ বছর বয়সে সে যখন পেশাদার ফুটবল খেলতে এসেছিল তখন থেকে এখন পর্যন্ত সমানভাবে পরিশ্রম করে চলেছে। হজসন জানিয়েছেন আগামী ৯ অক্টোবর ওয়েম্বলিতে ইংল্যান্ডের পরবর্তী ম্যাচের আগে চার্লটনের কাছ থেকে রুনি গোল্ডেন বুট গ্রণি করবেন।
চার্লটন ছাড়াও ইংল্যান্ডের অপর তারকা স্ট্রাইকার গ্যারি লিনেকারও রুনিকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। স্যান মারিনোর বিপক্ষে গোল করে রুনি লিনেকারের করার ৪৮ গোলের রেকর্ড ভেঙ্গেছিলেন।
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


