বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পিরোজপুরে এক নারী মাদক ব্যবসায়ীর জেল

mobile courtপিরোজপুরের নাজিরপুর উপজেলায় রানী বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রানী বেগম উপজেলার মাটিভাঙগা ইউনিয়নের মাহামুদকান্দা গ্রামের নান্নু শেখের স্ত্রী।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তবিবুর রহমান এই আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে মাহামুদকান্দা গ্রামে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ রানীকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ছয় মাসের কারাদণ্ডের নিদের্শ দিয়ে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন