বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত: পঙ্কজ শরণ

India+I-day+celebrationভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সকল ধর্মের লোক একই সঙ্গে বসবাস করছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বলেও আখ্যায়িত করেন তিনি।

বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনিতে অতীশ দিপঙ্করের জন্ম ভিটায় এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, এখানে অতীশ দিপঙ্করসহ বহু গুণী ব্যক্তির জন্ম হয়েছে বলে মুন্সীগঞ্জ জেলা গর্ববোধ করতে পারে।

সেই অতীশ দিপঙ্করের জন্ম ভিটায় জাদুঘর, লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় স্থাপন কাজে ভারত সরকার সাধ্যমত সহযোগিতা করবে বলে জানান তিনি।

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ্ আলম লেনিন, আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া, পুলিশের সাবেক ডিআইজি পিয়ার বড়ুয়া প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কুদ্দুস আলী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. হালিম প্রমুখ।

আরও পড়ুন