বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভ্যাট আরোপের প্রতিবাদ: শিক্ষার্থী-পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া

East-West-Unviersity_Saiful-Islamবেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতনের সঙ্গে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাজধানীর রামপুরার আফতাবনগরে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন জানান, বুধবার বেলা দেড়টার দিকে তারা ভ্যাট প্রত্যাহারের দাবিতে মিছিল শুরু করেন। এরপর বেলা সোয়া দুইটার দিকে মিছিল নিয়ে রামপুরা ব্রিজে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, বাধা দেওয়ার পাশাপাশি পুলিশ তাদের ওপর গুলি ছুড়েছে। গুলিতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা এক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন