বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পিটিয়ে সড়কছাড়া করল ছাত্রলীগ-পুলিশ

attack to studentভ্যাট প্রত্যাহারের দাবিতে দিনভর অবরোধ চালিয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঠিপেটা করে সড়ক থেকে তুলে দিয়েছে একদল যুবক ও পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারী যুবকরা ছাত্রলীগের। তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধানমণ্ডির শুক্রবাদে মিরপুর সড়কে শিক্ষার্থীদের তুলতে লাঠি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় একজন শিক্ষার্থী আহতও হন।

শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা আসার পর এসব স্থানের শিক্ষার্থীরা রাস্তা ছাড়লেও ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের পূর্ব প্রান্তে অবরোধ চালিয়ে যাচ্ছিল একদল। ড্যাফোডিলও আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে সারা দিনের পর রাতে অবরোধ চালিয়ে যেতে চাইলেও তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ অবরোধ তুলে নেওয়ার পক্ষ নিলে সেখানে বাগবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের নিজেদের মধ্যে মারামারি বাঁধলে সেই সুযোগে সেখানে যান চলাচল শুরু হয়। তবে পাঁচ মিনিটের মধ্যেই শিক্ষার্থীদের একটি অংশ আবার অবরোধে বসলে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।

রাত ৯টার দিকে লাঠি হাতে ৫০-৬০ জনের একদল যুবক তাদের ধাওয়া দেয়। ধাওয়াকারীরা সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, পুলিশ নীরবে দাঁড়িয়ে ছিল।

এরপর অবরোধকারী শিক্ষার্থীরা শুক্রাবাদে ড্যাফোডিল ইউনিভার্সিটির দিকে গিয়ে আবার সড়কে অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ এসে অবরোধকারীদের ধাওয়া দেয়। এসময় পুলিশের পেছনে লাঠিহাতে একদল যুবককে দেখা গেছে। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা চলে গেলে সেখানে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আরও পড়ুন