গত বুধবার সাম্প্রতিক সময়ের জনপ্রিয় নায়িকা তার ফেসবুকে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। আর তার দেওয়া স্ট্যাটাসটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন অনলাইনে। বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়েছে তার স্ট্যাটাসটি।
মৌসুমী হামিদের স্ট্যাটাস:- ‘মাঝে মাঝে আমার হারায়ে যাইতে ইচ্ছা করে… এমন একটা জায়গায় গিয়ে একদম ঘাপটি মেরে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে, যেইখানে কেউ এসে জিজ্ঞেস করবে না-কী হইছে? কেউ কেয়ার করলে খুব ভালো লাগে… তবে কখনো কখনো কেয়ারও সহ্য হয় না… প্রশ্ন শুনতে ইচ্ছা হয় না, উত্তর দিতে ইচ্ছা হয় না! আমি হারায়ে যাইতে চাই… এমন একটা জায়গায় হারায়ে যাইতে চাই, যেইখানে কোন শব্দ থাকবে না… আমার মন খারাপ করা চেহারার দিকে কপাল কুঁচকায়ে তাকায়ে কেউ কিছু সন্দেহ করবে না… কেউ হুদাই এসে ডায়ালগ মারবে না-আরেহ!নেক্সট টাইম! ‘নেক্সট টাইম’- একটা বিচ্ছিরি রকমের সান্ত্বনা… ‘এভরি টাইম’ যার সাথে এরকম হইতেছে, তার জন্য ‘নেক্সট টাইম’ বলে কিছু নাই দুনিয়ায়! দুনিয়ায় এমন কোন জায়গা আসলে নাই…কোন নির্জন দ্বীপ নাই…বিচ্ছিরি সব শহরে দুনিয়া ভরা…সেইসব শহরে মানুষ আর মানুষ শুধু…বাস্তব জগতে মানুষ, ভার্চুয়াল জগতে মানুষ! আমার একটা জনমানবশূন্য দ্বীপ দরকার…অনেক গাছ দিয়ে ঘেরা একটা বন দরকার…এমন একটা নদীর তীর দরকার যেইখানে বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোন শব্দ নাই…আকাশ থেকে সূর্যটা টুপ করে নদীর ভেতর ডুবে যাবে…আমি মুগ্ধ হয়ে দেখবো! আমার একটা সবুজ ঘাস দিয়ে সাজানো মাঠ দরকার… সেই মাঠে শুয়ে আমি পরম শান্তিতে চোখ বুজবো… যখন চোখ মেলবো, আমার চোখের সামনে হাজার হাজার তারা জ্বলজ্বল করবে… আমি সেই তারাদের মাঝে হারায়ে যাবো! আমার একটা চুপচাপ জগত দরকার… যেই জগতে আমি হারায়ে যাবো… ঘণ্টাখানেক চুপ করে বসে থাকবো…খুব বেশি দরকার হইলে, একা একা কথা বলবো…আমিই বলবো, আমিই শুনবো… আর কেউ না… আর কাউকে দরকার নাই! ঘুড়ি হয়ে সবসময় উড়তে ইচ্ছা করে না… মাঝে মাঝে সুতো ছিঁড়ে দূরে কোথাও পড়ে থাকতে ইচ্ছা হয়… এমন একটা জায়গায়, যেখানে ঘুড়িটাকে কেউ খুঁজে পাবে না!
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


