বুধবার ৪ নভেম্বর ২০২৬

রামপুরায় রাস্তা থেকে ধরে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ

repরাজধানীর পূর্ব রামপুরায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ওই নারী বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গৃহবধূ জানান, সাত মাস আগে রংপুরের ইমরান নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন তাকে মেনে নেয়নি। ফলে তিনি পূর্ব রামপুরায় ফুফুর বাসায় থাকতেন।

বুধবার সকালে রংপুর থেকে তার স্বামীর আসার কথা ছিল। তিনি সকালে স্বামীকে আনতে বাসা থেকে বের হন। পূর্ব রামপুরার মোল্লা বাড়ি জামতলায় গেলে তিন যুবক তাকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে। দুপুরে ঘরের জানালা ভেঙে ওই নারী পালিয়ে আসেন। রাত সাড়ে ১২টায় ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন