বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় শিবির সন্দেহে আটক ৪২ জন

atokশিবির সন্দেহে ঢাকায় ৪২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের ১২ তলার স্কাই রেস্টুরেন্ট থেকে এদের আটক করা হয়। সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে এক অনুষ্ঠানে অংশ নিতে এই রেস্টুরেন্টে এসেছিলেন তাঁরা। আটকৃতদের বেশির ভাগ রেটিনা কোচিং সেন্টারের শিক্ষার্থী। এদের মধ্যে দুজন শিবিরের ‘সাথি’ পর্যায়ের সদস্য রয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, রেটিনা কোচিংয়ের সাজেশন, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আটকের পর এদের থানায় এনে পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন