বুধবার ৪ নভেম্বর ২০২৬

দশম সংসদের সপ্তম অধিবেশন সমাপ্ত

songsodসাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া দশম সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছে। ৮ কার্যদিবসের এই অধিবেশনে বেশ কিছু খসড়া আইন উত্থাপন ও পাস হয়েছে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে মোট ৬টি বিল পাস হয়েছে।

তবে এ অধিবেশনের চমক ছিল হজ নিয়ে মন্তব্য করে দলীয় পদ ও মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগ। অধিবেশন শুরুর দিনই সংসদে এসে বক্তৃতা দিয়ে সংসদের ফ্লোরেই পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান লতিফ সিদ্দিকী। স্পিকারের অনুমতি নিয়ে হজ নিয়ে নাটকীয় বক্তৃতা শেষে সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান লতিফ।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশা করি ৬০ দিনের আগেই আবার দেখা হবে। হয়ত এর আগেও বসতে পারি।

ডেপুটি স্পিকার সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন