বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বললেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বিভাজনের রাজনীতির অবসানের কথা উল্লেখ করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা তার বক্তব্যকে স্বাগত জানাই। তবে সরকার বিভাজনের রাজনীতি অবসানে আন্তরিক নয়।
শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপন বলেন, বিভাজনের রাজনীতি অবসান করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর এ জন্য প্রয়োজন প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ। তিনি বলেন, তারা একদিকে মুখে বিভাজনের রাজনীতির অবসানের কথা বলছে অন্যদিকে বিরোধী কর্মীদের ওপর দমন নির্যাতন চালাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ যে জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, সরকার বলছে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে বাংলাদেশকে জিএসপি সুবিধা থেকে বঞ্চিত করেছে। তিনি আরো বলেন, সরকারএমন বক্তব্য ভিত্তিহীন ও মিথ্যা। আমরা সরকারের এ বক্তব্য তুলে নেয়ার দাবি জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


