বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফার্মগেটে ‘গোপন বৈঠক’ থেকে ৪১ শিবিরকর্মী আটক

320131207135632ছাত্রশিবিরের নেতাকর্মী সন্দেহে রাজধানীর ফার্মগেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ৪১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের ১২ তলার স্কাই রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে এক অনুষ্ঠানে অংশ নিতে এই রেস্টুরেন্টে এসেছিলেন তারা। আটকৃতদের বেশির ভাগ রেটিনা কোচিং সেন্টারের শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, রেটিনা কোচিংয়ের সাজেশন, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তিনি বলেন, নাশকতার পরিকল্পনা করার জন্য তারা সেখানে জড়ো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন