বুধবার ৪ নভেম্বর ২০২৬

লাগাতার চলবে ‘গুলি কর, ভ্যাট দেব না’ আন্দোলন

153328_1ভ্যাট প্রত্যাহার না করা হলে আগামী রোববার থেকে নিজ নিজ ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাজধানীর আফতাবনগরে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি কাকন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। ভ্যাট প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিনভর সড়ক অবরোধের পর গতকাল (বৃহস্পতিবা) সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই ভ্যাট তো ছাত্রদের দিতে হবে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, আমি যখন রাস্তা দিয়ে সংসদে আসছিলাম তখন দেখলাম শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করছে। তারা কেন বিক্ষোভ করছে। তাদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন