অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রাজু আহমেদ (৪৪) নামে রংপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি নগরীর ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও নগরীর মানহারপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
দুপুরে র্যাব সদর দপ্তরে এক প্রেস বিফ্রিংয়ে কম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী বিষয়টি জানিয়েছেন। বলেন, র্যাবের একটি টিম শুক্রবার রাতে নগরীর রেল কলোনী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। র্যাব রাজুকে রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গ্রেপ্তারকৃত কাউন্সিলর রাজুকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।


