বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদের ৬ দিন মহাসড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ

qaderঈদের আগের এবং পরের তিন দিন মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার কুমিল্লার দাউদকান্দিতে দুটি সেতু উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে পচনশীল পণ্য, ঔষধ এবং গার্মেন্টস সামগ্রী বাদে ঈদের আগে ও পরের তিন দিন মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। গামের্ন্টস কর্তৃপক্ষ যেনো প্রথম ধাপে বেশিরভাগ শ্রমিকদের ছুটি দেয় তার জন্যও অনুরোধ জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে যাত্রীরা চারলেন প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে বলে জানান ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন