গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টায় গাইবান্ধা সদর হাসপাতালে মোট ১৪১ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে রোগীর সংকুলান না হওয়ায় বাইরে তাঁবুতে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, ডায়রিয়া ছড়িয়ে পড়ার কারণ খুঁজতে শুক্রবার বিকেল থেকে কাজ শুরু করেছে আই.ই.ডি.সি.আর-এর সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ৩৬১ জন রোগী ভর্তি হয়েছিলেন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


