বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় যশোরে মামলা

jessoreযশোরে ছুরির ভয় দেখিয়ে দুই সন্তানের জননীকে (৩৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে। শনিবার সদর উপজেলার বিজয়নগর গ্রামের মোহর আলীর ছেলে ইয়াসিনকে আসামি করে মামলাটি করেছেন ওই গৃহবধূর স্বামী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ইয়াসিন লম্পট প্রকৃতির। গত ৮ সেপ্টম্বর রাত ১০টার দিকে ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। গৃহবধূর বড় ছেলে (২০) ঘরের বাইরে নদীর ধারে গিয়েছিল। আর ওই গৃহবধূ তার তিন মাসের ছেলেকে নিয়ে ঘরের ছিলেন। এই সুযোগে ইয়াসিন একটি ধারালো চাকু নিয়ে ঘরের ঢুকে এবং চাকুর ভয় দেখিয়ে গৃহবধূকে জাপটে ধরে। সে সময় চিৎকার করলে আশেপাশের লোকজনসহ তার স্বামী এগিয়ে আসেন। কিন্তু ইয়াসিনকে হাতেনাতে ধরে ফেলার আগেই গৃহবধূর স্বামীকে ধাক্কা দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন