বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাবিতে ২৫ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু

jahangir nagar universtyজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ২৫ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে, চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর শুধুমাত্র কলা ও মানবিক অনুষদে বিভাগ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষাগুলো হবে অনুষদ ভিত্তিক। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন