বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেডিকেলে ভর্তিচ্ছুদের মাদকমুক্ত-অধুমপায়ী হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

health ministerআগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে মেধার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মাদকমুক্ত ও অধুমপায়ী হতে হবে। তা না হলে সে মেডিকেল কলেজে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না। বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার সিরাজগঞ্জের কাজীপুরে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক আয়োজিত কিশোরী সমাবেশ এবং সবুজ কানন স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, সুস্বাস্থ্যের অধিকারী চিকিৎসকই জাতিকে নিশ্চিত সেবা দিতে পারেন। এবছর থেকে সম্ভব নয় বিধায় আগামী বছর থেকে এ নিয়ম প্রয়োজ্য হবে।

দেশের দুই কোটি কিশোরীদের স্বাস্থ্য সচেতন হবার পাশাপাশি, নেতৃত্ব দেওয়ার যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে অনেক নারী কর্মকর্তা রয়েছেন।

আরও পড়ুন