বুধবার ৪ নভেম্বর ২০২৬

হোয়াটসঅ্যাপে হ্যাকার হানার সম্ভাবনা

watsবড়সড় হ্যাকার হানার মুখে হোয়াটসঅ্যাপ ! ২০ কোটি ব্যবহারকারীর নিরাপত্তা প্রশ্নের মুখে। হ্যাকারদের ছড়ানো একটি বাগের জেরে গুরুত্বপূর্ণ ডেটা বেহাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে অনলাইন সিকিউরিটি সংস্থা চেক পয়েন্ট। তারা জানিয়েছে, কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই হ্যাকারদের কবলে পড়তে পারেন।

সংস্থাটি জানাচ্ছে, হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরাই হ্যাকারদের টার্গেট। তাদের ফোন নম্বরে একটি ভার্চুয়াল কার্ড  পাঠিয়ে দিতে পারে হ্যাকাররা। সেটিতে ক্লিক করলেই মালওয়্যার ছড়িয়ে পড়তে পারে ব্যবহারকারীদের ফোন ও কম্পিউটারে। এর ফলে গোপন তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা প্রবল। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপ হ্যাকার মুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা খরচও করতে হতে পারে।

বিষয়টি নজরে আসার পরই হোয়াটসঅ্যাপকে সতর্ক করে সংস্থাটি। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ব্যবহারকারীদের শিগগিরই নয়া ভার্শান ডাউনলোড করার পরামর্শ দিয়েছে চেক পয়েন্ট।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন