কোরবানির ঈদকে সামনে রেখে তৃতীয় দিনের মত ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে বাসের আগাম টিকিট বিক্রি চলছে। রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার থেকে আগাম টিকিট দেয়া হচ্ছে।
প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনে কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক কম। পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক পরে টিকিট বিক্রি শুরু হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন অনেক যাত্রীরা। ঈদের পূর্বে সড়ক স্বাভাবিক থাকলে প্রতিদিন বিশেষ বাস সার্ভিস দেয়া হবে বলে জানান বাস মালিকরা।
এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


