বুধবার ৪ নভেম্বর ২০২৬

নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট ও ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা

university1442151055রাজধানীর বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী- ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নর্থ সাউথ ও ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট বন্ধ থাকবে।

রোববার বিকালে তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।

শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মধ্যেই এই সিদ্ধান্ত নেয়া হলো।

টিউশন ফি’র ‍ওপর আরোপ সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে রোববার রাজধানীর বারিধারা, রামপুরা, উত্তরা, ধানমন্ডি, বনানী ও গুলশানসহ বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এছাড়া চট্টগ্রামেও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

আরও পড়ুন