বুধবার ৪ নভেম্বর ২০২৬

নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে: মন্ত্রী

nur hossainভারতের আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকেও দেশে ফিরিয়ে আনতে সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার বিকেলে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ্ আল কায়সারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক করিম আহম্মেদ, যুবলীগ নেতা এইচ এম মাসুদ দুলাল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সোহেল রানা প্রমুখ।

আরও পড়ুন