বিদ্যমান টিউশন ফিতে ভ্যাট আরোপ আছে। নতুন করে ফি বাড়ানোর সুযোগ নেই বলে অধিকতর ব্যাখা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শনিবার এই তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে আবারও বলা হয়, ভ্যাট বাবদ অর্থ পরিশোধের দায়িত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়।
নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায়ের জন্য তা আরোপ করা হয়নি। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেবার উপর ৭ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করে সরকার।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


