দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। আজ (রোববার) রাত ৯টায় গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে। খালেদা জিয়ার লন্ডন যাওয়ার আগে এই বৈঠকের আহ্বান করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন দলের সিনিয়র নেতাদের তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে ডেকেছেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে সৌদি রাষ্ট্রদূত তার কার্যালয়ে আসবেন।


