বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতিসংঘের পরিবেশ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

hasianaপরিবেশ রক্ষায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে’ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনাইটেড নেশন্স এনভারমেন্ট প্রোগ্রাম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আগামী ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ পুরস্কার দেয়া হবে। জাতিসংঘের এই পুরস্কারটিকে পরিবেশ বিষয়ে সবচেয়ে মর্যাদাকর বলে বিবেচনা করা হয়।

প্রধানমন্ত্রীর পাশাপাশি এ বছর ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চোরাশিকার বিরোধী সংগঠন ‘ব্ল্যাক মাম্বা’, দ্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের প্রধান নির্বাহী পল পোমান এবং ব্রাজিলের ভেষজ প্রসাধনী প্রতিষ্ঠান ‘ন্যাচুরা’।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন