বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই’

gonoshikkha ministerদেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করবে। এ জন্য সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করতে শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে।

সোমবার দুপুরে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী শফিউদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনে ডাক্তার, ইঞ্জিয়ার হবে। তাই তাদের সঠিক লাইনে পড়াতে হবে। তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার আগে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার জন্য তিনি উপদেশ দেন।

মোস্তাফিজুর বলেন, দেশের মানুষের এখন আর ভাতের অভাব নেই। এখন তাদের অভাব রয়েছে একটি করে ল্যাবটব ও উন্নত চিকিৎসার। সরকার সে অভাব পূরণেও কাজ করছে।

বিদ্যালয়ে অবস্থান করে প্রজেক্টরের মাধ্যমে ক্লাশ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন