বুধবার ৪ নভেম্বর ২০২৬

নম্বর রেখে অপারেটর বদলানোর সুযোগ অনুমোদনের অপেক্ষায়

portability-bdnewsমোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে গ্রাহকদের অপারেটর বদলানোর সুযোগ (এমএনপি) করে দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রস্তাবে সম্মতি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এমএনপি চালু করতে বিটিআরসি যে প্রস্তাব পাঠিয়েছিল, মন্ত্রণালয় সেই প্রস্তাবে অনুমতি দিয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে বলে জানান তিনি।

কবে নাগাদ এমএনপি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা? এ প্রশ্নে তারানা বলেন, আশা করছি খুব দ্রুতই এমএনপি চালু হবে।

এমএনপি চালু হলে গ্রাহকের সুবিধা হবে, এমএনপিটা আমরা করতে চাই, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর উপর জোর দিচ্ছেন যে এটা আপনারা চালু করেন, এর ফলে গ্রাহক পর্যায়ে উপকার হবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়তা হবে। তবে এক্ষেত্রে কিছু জটিলতার কথা তুলে ধরে তারানা বলেন, “প্রধানমন্ত্রীর কাছ থেকে ফাইলটি এলেই সেই জটিলতা কেটে যাবে এবং দ্রুত শুরু করতে পারব।

গত মে মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সুনীল কান্তি বোস সাংবাদিকদের জানান, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা চালু করতে বিটিআরসি একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে এবং এমএনপি সুবিধা চালুর বিষয়ে সরকারের কাছ থেকে অনুমতি পেলেই কাজ শুরু হবে।

নম্বর না বদলে গ্রাহকদের অন্য অপারেটরে যাওয়ার সুযোগ করে দিতে ২০১৩ সালে জুনে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি। যখন অপারেটরদের ২জি লাইসেন্স নবায়ন করা হয়েছিল তখন গাইডলাইনে লেখা ছিল অপারেটররা মিলে এমএনপি চালু করবে। কিন্তু অপারেটররা সঠিক সময়ে এমএনপি চালু করতে পারেনি।

আরও পড়ুন