বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ

vat-kobirবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নেওয়ায় মালিকপক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি শেখ কবির হোসেন এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি।

শেখ কবির বলেন, ভ্যাট প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। তিনি শিক্ষানুরাগী এবং তার সরকারের সময় শিক্ষার প্রসার ঘটেছে। ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে শিক্ষার আরও প্রসার ঘটবে।

আরও পড়ুন