বুধবার ৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার নয়া প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

Turnসমালোচনার মুখে নিজ দলের ভেতর অনুষ্ঠিত এক ভোটযুদ্ধে টনি অ্যাবোটকে পরাজিত করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যার পিটার কসগ্রোভের কাছে শপথ নেন ২৯তম নয়া এই প্রধানমন্ত্রী।

সোমবার লিবারেল পার্টির মধ্যে হওয়া এ নির্বাচনে ৫৪ ভোটে জয়লাভ করেন ম্যালকম টার্নবুল। টনি অ্যাবোট পান ৪৪টি ভোট।

টনি অ্যাবোটকে দলীয় প্রধানের পদে রাখা হলে আগামী নির্বাচনে ভরাডুবি হবে, দীর্ঘদিন ধরেই এমন দাবি করে আসছিলেন দলের জ্যেষ্ঠ নেতা টার্নবুল। এতোদিন এই সমালোচনা উড়িয়ে দিলেও সোমবার নিজেই নির্বাচনের ঘোষণা দেন টনি অ্যাবোট। তবে দলীয় ভোটে উপ-প্রধানের পদে বহাল আছেন অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

আরও পড়ুন