বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঈদে ৫০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

peyajঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। মঙ্গলবার থেকে সারা দেশে খোলা বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজ বিক্রি শুরু করবে সংস্থাটি। পেঁয়াজ ছাড়াও সারা দেশে দেশি চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে। সারা দেশে ১৭৩টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে বলেও জানিয়েছে টিসিবি।

সোমবার এ তথ্য জানান টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির।

টিসিবি জানায়, ঢাকায় ভোক্তা পর্যায়ে দেশি চিনি প্রতি কেজি ৩৭ টাকা ও সয়াবিন তেল বিক্রি হবে ৮৯ টাকা লিটারে। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ও ১০ লিটার তেল কিনতে পারবেন। এর মধ্যে ঢাকায় ২৪টি, চট্টগ্রামে ১০টি ও অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরে ২টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

ঢাকায় প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তানবাজার, মতিঝিল শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, রামপুরা বাজারে টিসিবির পণ্য পাওয়া যাবে।

আগারগাঁও/শেওড়াপাড়া বাজার, মিরপুর-১ এর মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও জিগাতলা কাঁচাবাজার, মিরপুর গোল চত্ত্বর, খামারবাড়ি, কচুখেত বাজারেও পণ্য কেনা যাবে।

এছাড়াও ইত্তেফাক মোড়/মতিঝিল বিমান অফিস, দিলকুশা, নিউমার্কেট/সায়েন্স ল্যাব/কলাবাগান, জুরাইন/শনির আঁখড়া, কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার ও খিলগাঁও তালতলা কাঁচাবাজারে টিসিবির পণ্য পাওয়া যাবে।

আরও পড়ুন