বুধবার ৪ নভেম্বর ২০২৬

এবার লেবাননের পর্নো তারকা খলিফা আসছে বলিউডে

mia_khalifaসানি লিওনের পর এবার বিশ্ব বিখ্যাত আরও এক পর্নো স্টারের দেখা পেতে পারে ভারতীয় উপমহাদেশ। রিয়েলিটি শো ‘বিগ বস’-এ তার আগমন হতে পারে। সানি লিওনও এর আগে বিগ বসের মাধ্যমেই ভারতীয় মিডিয়ায় পদার্পন করেছিলো। এবার আসবে মিয়া খলিফা।

২২ বছরের এই পর্নো তারকা ২০১৪-য় কেরিয়ার শুরু করেছেন। আর এর মধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন নীল ছবির এক নম্বর নায়িকার আসনে।

পর্নহাব ওয়েবসাইটের বিচারে এ বছরের সেরা পর্ন তারকার স্বীকৃতি পেয়েছেন মিয়া। কমাস আগে পর্ন ছবিতে অভিনয় করার জন্য তার দেশ লেবানন থেকেই তাঁকে খুন করার হুমকি দেওয়া হয়।

জানা গেছে, মিয়াকে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে বিগ বসের ঘরে আনতে চায় সনি চ্যানেল কর্তৃপক্ষ। বিগ বস ফাইভ সুপারহিট হওয়ার পিছনে বড় অবদান ছিল সানি লিওনের।

গত দু বার বিগ বস হিট না হওয়ায় চ্যানেলটি এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। শোনা যাচ্ছে মিয়ার হাতে এখন অনেক কাজ, তাই শুরু থেকে তিনি থাকতে পারবেন না। অনুষ্ঠানের মাঝ পর্বে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে কদিন বিগ বসের ঘরে কাটাবেন লেবানিজ মার্কিন পর্নগ্রাফিক এই অভিনেত্রী। পাকিস্তানী মযেল আরশি খানও এবার বিগ বসে থাকতে পারেন বলে জানা গেছে।

সানি লিওনকে দিয়ে জার্নিটা শুরু হয়েছিল। ২০১১-য় সেই প্রথম ‘বিগ বস’এ অংশ নিয়েছিলেন কোনও পর্ন তারকা। এ বার সেই তালিকায় নাম লেখালেন আরও এক জন। শোনা যাচ্ছে ‘বিগ বস’-এর আসন্ন সিজনে দেখা যাবে মিয়া খলিফাকে।

চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০১১-এ সানি লিওনের জন্য ওই শো বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এ বার মিয়াকে ‘বিগ বস’-এর ঘরে নিয়ে এসে ফের বড়সড় চমক দিতে চাইছেন তাঁরা। কিন্তু ব্যস্ততা সামলে মিয়া আসতে রাজি হবেন কি না সেটাই দেখার।

আরও পড়ুন