বুধবার ৪ নভেম্বর ২০২৬

কনস্টেবলের সাহসিকতাকে স্যালুট

201509151805260543_Lionheart-constable-jumps-off-20feet-bridge-to-save-man_SECVPFপ্রথম ঝলকে সবাই ভেবেছিলেন, ভিড়ে ঠাসা কুম্ভমেলায় কোনও হিন্দি সিনেমার স্টান্টের শুটিং হচ্ছে বুঝি! কিন্তু, ভুল ভাঙে পরক্ষণেই। নাসিকের কুম্ভমেলায় এক ডুবন্তকে বাঁচাতে ২০ ফুট উঁচু থেকে ঝাঁপ মেরেছেন কনস্টেবল মনোজ। বছর ২৪-এর ট্রেনি পুলিশ কনস্টেবল মনোজের উপর দায়িত্ব ছিল অমরধাম ব্রিজের উপর নজরদারি চালানোর।  সোমবার তিনি যখন দায়িত্বে বহাল, ঠিক সেইসময়ই ঘটে ঘটনাটি। এক ব্যক্তি চেষ্টা করতে থাকেন ব্রিজ থেকে নদীতে ঝাঁপ মারার। নিরাপত্তারক্ষীরা বারবার তাঁকে নিরস্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। ব্রিজ থেকে নদীতে ঝাঁপ মারেন ওই ব্যক্তি। কালবিলম্ব না করে সেই মুহূর্তেই ২০ ফুট উঁচু ব্রিজ থেকে ঝাঁপ মারেন মনোজ। বাঁচিয়ে দেন ওই ব্যক্তিকে।

মনোজের এই কৃতিত্বের ছবি টুইটারে পোস্ট করেছেন নাসিকের আইএএস অফিসার প্রবীণ গেদাম। তাঁর সাহসিকতাকে স্যালুট জানিয়েছেন তিনি। তবে, নিজের সাহসিকতা নিয়ে বড়াই করতে নারাজ মনোজ। তাঁর বক্তব্য, “যা করেছি, একজন মানুষকে প্রাণে বাঁচাতে করেছি। এ ছাড়া ওই ব্যক্তিকে বাঁচানোর আর অন্য কোনও উপায় ছিল না।”

আরও পড়ুন